ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য স্পষ্ট নয়

    মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য স্পষ্ট নয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাবের নিষেধাজ্ঞার ব্যাপারে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত যে মন্তব্য করেছেন তা স্পষ্ট নয়, সরকারের কাছে এখনো স্পষ্ট বক্তব্য আসেনি তারা কি সংস্কার চেয়েছে সে ব্যাপারটাও অস্পষ্ট বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  

    মঙ্গলবার (৩১ মে) রাত ১০টার দিকে রাজধানীর সোনারগাঁও হোটেলে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।

    তিনি বলেন, র‍্যাবকে আমরা সংস্কার করে আধুনিক সময়ের সঙ্গে সম্পৃক্ত রেখেছি। সংস্থাটি যেন জনগণের সঙ্গে কাজ করতে পারে এগুলো লক্ষ্য রাখছি। এলিট ফোর্স র‍্যাবের গতিবিধি সবসময় আমাদের নজরে থাকে।

    দেশে নির্বাচনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশে অবশ্যই সুষ্ঠু নির্বাচন হবে। আমাদের সরকার সব সময় নির্বাচনমুখী। নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দর হয় সে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। আমরা সেজন্য সব ধরনের সহযোগিতা করব। নির্বাচনের আগে নির্বাচনের মাঠ গরম করার জন্য রাজনৈতিক দলগুলোর কৌশল থাকে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ