ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ‘লিডার’ শাকিবের প্রথম পোস্টার

    ‘লিডার’ শাকিবের প্রথম পোস্টার
    ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিতে শাকিব খানের প্রথম লুক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রকাশ হলো ‘লিডার, আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রে শাকিব খানের প্রথম লুক। আজ শুক্রবার (২১ মে) বিকাল ৪টায় ছবিটিতে শাকিবের নতুন ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে আসে। তপু খানের পরিচালক এই ছবিতে শাকিবের বিপরীতে আছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

    এর আগে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সংবাদ সম্মেলনে নতুন চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’ এর সাইনিং অনুষ্ঠিত হয়।

    প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান জানান, চলতি মাসের ৭ তারিখে শুটিংয়ের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয় কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সবার স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে শুটিং শুরু করা হয়নি। আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে, করোনার এই প্রকোপ কিছুটা কমলেই আমরা শুটিংয়ে নামবো। শাকিব খান এবং বুবলীও সেভাবেই নিজেদের লুক প্রস্তুত করেছেন। আমাদের টার্গেট থাকবে একটানা ৩০দিন শুটিং করার। বাকিটা পরিস্থিতির উপর নির্ভর করছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ