ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ছয় শিশুর মৃত্যু, আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জিলা স্কুলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত  দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী সমন্বয়ক পরিচয় দিয়ে বীর মুক্তিযোদ্ধার জমি দখল করে স্টল নির্মাণের অভিযোগ বরিশালে পৃথক অভিযানে ১৭৫ পিস ইয়াবাসহ আটক ৩  চরমোনাই রাজারচরে দাঁড়িয়ে আছে সাড়ে ৩শ বছরের ‘অক্সিজেন ব্যাংক’ বাউফলে ছাত্রদল কর্মীদের মদপানের ভিডিও ভাইরাল লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবার ঝুঁকিতে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার
  • সুজন মাঝি নিয়ে বড় পর্দায় ফেরদৌস ও নিপুণ

    সুজন মাঝি নিয়ে বড় পর্দায় ফেরদৌস ও নিপুণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের খ্যাতিমান পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। এর আগে এ নির্মাতা জানিয়েছিলেন, খুব দ্রুত নতুন কাজ নিয়ে ফিরছেন তিনি। ঈদের পর গণমাধ্যমে নতুন সিনেমার কাজ শুরু করার বিষয়ে জানিয়েছিলেন প্রবীণ নির্মাতা। দেলোয়ার জাহান ঝন্টুর নতুন সিনেমা সুজন মাঝি। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা নিপুণ আক্তার। আজ শুরু হচ্ছে সুজন মাঝির শুটিং। গ্রামীণ আবহ তুলে ধরে মানিকগঞ্জ ও ঢাকার নিকটস্থ অঞ্চলে সিনেমাটির দৃশ্যধারণ করা হবে।

    আশির দশকের রোমান্টিক প্রেমের গল্প এবং প্রতিবাদী নারী নেতৃত্ব এ দুই বিষয়কে কেন্দ্র করেই এগিয়েছে সিনেমার গল্প। গ্রামের পটভূমিতে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। সিনেমাটি প্রযোজনা করছেন আবু সাঈদ খান। এর আগে জয়নগরের জমিদার সিনেমাটি প্রযোজনা করেছিলেন তিনি।

    সুজন মাঝি সিনেমাটি নিয়ে জনপ্রিয় চিত্র নায়ক ফেরদৌস আহমেদ বলেন, ‘ঝন্টু স্যারের সিনেমায় কাজ করছি। তিনি একজন অভিজ্ঞ নির্মাতা। সিনেমাটি নিয়ে আমি আশাবাদী। আজ শুটিং শুরু হচ্ছে। এটা একটা ফোক সিনেমা। মাঝখানে অনেক দিন ফোক ঘরানার সিনেমায় কাজ করা হচ্ছিল না। এখন এ সিনেমার মধ্য দিয়ে আবার ফোক সিনেমায় কাজ করছি। এ ধারার সিনেমা নতুনভাবে দর্শক দেখতে পাবে। দর্শকের সিনেমাটি ভালো লাগবে আশা করি।’

    সিনেমাটি নিয়ে নিপুণ জানান, গ্রামের পটভূমিতে খুব বেশি সিনেমা নির্মাণ হয় না। দীর্ঘদিন পর এ ধরনের গল্পে সিনেমা নির্মাণ হবে, মূলত এ বিষয়টির জন্য সুজন মাঝির সঙ্গে যুক্ত হয়েছি। ঝন্টু আঙ্কেল গুণী নির্মাতা। তার সঙ্গে কাজ করতেও ভালো লাগবে।’

    এর আগে ফেরদৌস আহমেদ ও নিপুণ আক্তার জুটি বেঁধে একাধিক সিনেমায় কাজ করেছেন। তাদের অভিনীত ‘শোভনের স্বাধীনতা’, ‘স্বর্গ থেকে নরক’, ‘৫২ থেকে ৭১’ সিনেমাগুলো দর্শকের ভালোবাসা পেয়েছিল। ফেরদৌস ও নিপুণের সঙ্গে এ সিনেমায় আরো অভিনয় করবেন খ্যাতিমান নির্মাতা কাজী হায়াৎ ও খল অভিনেতা গাঙ্গুয়াসহ অনেকেই। সুজন মাঝি সিনেমাটির সব গান লিখেছেন প্রযোজক আবু সাঈদ খান।

    ২০২১ আলের প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত তুমি আছো তুমি নেই সিনেমা নির্মাণ করেন দেলোয়ার জাহান ঝন্টু। সে বছর সিনেমাটি নিয়ে আলোচিত হয়েছিলেন এ নির্মাতা। তিনি বাংলাদেশের চলচ্চিত্রজগতের একজন অন্যতম প্রবীণ নির্মাতা। একাধিক সিনেমার পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও সংগীত পরিচালক তিনি। এছাড়া দেলোয়ার জাহান ঝন্টুর আরেকটি পরিচয় তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তার পরিচালিত মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা বন্দুক। সিনেমাটি মুক্তি পায় ১৯৭৮ সালে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ