ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ‘মাস্টার পিস’ গল্প নিয়ে আসছে আদর-বুবলী

    ‘মাস্টার পিস’ গল্প নিয়ে আসছে আদর-বুবলী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘দেশা : দ্য লিডার’, ‘হিরো ৪২০’, ‘পাষাণ’-এর পর এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির নিয়ে আসছেন রোমান্টিক-থ্রিলার গল্পের সিনেমা ‘তালাশ’। আগামী ১৭ জুন অর্ধশতাধিক সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি। এই তথ্য নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

    ‘তালাশ’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। এ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হবে আদর আজাদের। শুরু থেকেই সিনেমাটি ঘিরে চলছে ব্যাপক আলোচনা।

    মুক্তি সামনে রেখে এরই মধ্যে সিনেমার গান, ফার্স্টলুক, ট্রেলার ও পোস্টার প্রকাশ হয়েছে। অন্তর্জালে এর গান ও ট্রেলার প্রশংসিত হয়েছে। স্বল্প বাজেটে এটি নির্মিত হলেও ট্রেলার অবমুক্ত হওয়ার পর থেকে সিনেমাটি ঘিরে নেটদুনিয়ায় চলছে বেশ আলোচনা। অনেকেই ট্রেলার ও গান দেখে আদর-বুবলীকে প্রশংসা করছেন।

    নির্মাতা সৈকত নাসির বলেন, ‘ওয়ার্ল্ড রেকর্ড আছে যে, ছোট বাজেটের সিনেমা গল্প, মেকিং ও অভিনয়শিল্পীদের অভিনয়ের কারণে হুট করে বড় বাজেটকে পেছনে ফেলে দেওয়ার। আমার এ সিনেমার গল্পই মাস্টার পিস। বাজেট এখানে সাবজেক্ট না। আদর-বুবলী’সহ সবাই ভালো অভিনয় করেছে। সিনেমাটির গান ও ট্রেলার দর্শক খুবই পছন্দ করেছে। এরই মধ্যে বড় বড় প্রেক্ষাগৃহগুলো বুকিং হয়েছে। সামনে দুই সপ্তাহে ৫০ এর সংখ্যা বেড়ে ৭০ হয়ে যাবে আশা করি। এতটুকু বলতে পারি দর্শক ভালো কিছু পেতে যাচ্ছে।’

    আদর-বুবলী বলেন, ‘করোনায় অন্য সেক্টরের মতো আমাদের চলচ্চিত্রেও অনেক ক্ষতি হয়েছে। প্রেক্ষাগৃহ খোলার পর সেই ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন হল মালিকরা। হল খোলার পর সেভাবে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দর্শক টানতে না পারলেও ঈদুল ফিতরের সিনেমা দিয়ে দর্শক আবারও হলে ফিরেছেন। এটি আমাদের সিনেমার জন্য আশীর্বাদ। এ ধারা অব্যাহত থাকলে বেশি দিন লাগবে না আমাদের সিনেমার ক্রান্তিকাল দূর হতে। তারই ধারাবাহিকতায় আমাদের জুটির প্রথম সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। আমরা নিজেদের সেরাটা দিয়ে কাজ করেছি। আশা করি, দর্শক নিরাশ হবে না।

    ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমার কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। এতে পাঁচটি গান রয়েছে। ‘তালাশ’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ