ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আওয়ামী লীগের ৪ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

    আওয়ামী লীগের ৪ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

    বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক এ ব্যবস্থা নেয়া হয়েছে।

    তিনি আরো বলেন, বিদ্রোহী প্রার্থীর পক্ষে অর্থাৎ নৌকা প্রতীকের বিরুদ্ধে যে সব নেতা কাজ করছেন বা প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে সভায় সিদ্ধান্ত হয়।

    বহিষ্কার বিদ্রোহী প্রার্থীরা হলেন আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন উপনির্বাচনে মোহাম্মদ আলী চৌধুরী ও নাজিম উদ্দিন সুজন, কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে হাজী সাবের আহমেদ ও মার্শল মনির আহমদ।

    জানা যায়, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে। নির্বাচনে নেতাকর্মী কেউ নৌকার বিরোধিতা করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

    আগামী ১৫ জুন আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন ও কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ ঘোষণা করেছে কমিশন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ