ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২৫ মার্চ রাতে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না শনিবারও খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়ায় কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা কলম্বিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৬৬ ‘এক-এগারোর’ আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেফতার আঞ্জুমান-ই-হেমায়েত-ই-ইসলামের সাবেক সহ সভাপতি ও সাবেক ব্যাংক কর্মকর্তা আবুল ফজল হাওলাদারের ‍ইন্তেকাল  বরিশালে স্বনির্ভর খাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়া হায়দার  ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে বিচার চাইলেন মা ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা 
  • আহত-৫

    মনপুরায় মাদ্রাসার ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিতে পরিবারের ওপর হামলা 

     মনপুরায় মাদ্রাসার ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিতে পরিবারের ওপর হামলা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    ভোলার মনপুরায় বদিউজ্জামান দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর এক ছাত্রীকে জোর করে বাড়ি থেকে তুলে নিতে হানা দেয় একটি সংঘবদ্ধ চক্র। এই সময় পিতা-মাতাসহ পরিবারের সদস্যরা বাঁধা দেওয়ায় সংঘবদ্ধ চক্রটি বেধড়ক মারধর করে। 

    এতে ওই মাদ্রাসার ছাত্রীর পিতা-মাতাসহ পরিবারের ৫ সদস্য গুরুত্বর আহত হয়। খবর পেয়ে প্রতিবেশীরা আসলে সংঘবদ্ধ চক্রটি পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    মঙ্গলবার সকালে ওই মাদ্রাসার ছাত্রী বাদী হয়ে মনপুরা থানায় অভিযোগ দেন। এর আগে সোববার রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের সেলিম মাঝির বাড়ির সামনে এই ঘটনা ঘটে। 

    খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা ও ওসি সাখাওয়াত হোসেন হাসপাতালে ভর্তি হওয়া ওই মাদ্রাসা ছাত্রীসহ পরিবারের সদস্যদের দেখতে যায়।

    হাসপাতালে ভর্তিকৃত আহতরা হলেন, বদিউজ্জামান দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী জেসমিন,  ছাত্রীর মা ইয়াছমিন বেগম ,পিতা সেলিম মাঝি ও ভাই রাজিব ও সিয়াম।

    হাসপাতালে ভর্তি মাদ্রাসার ছাত্রী জেসমিন জানান,  শাহীন ও শামীম নামে দুইজন বখাটে প্রত্যেকদিন বাড়ির সামনে এসে উত্ত্যক্ত করতো। সোমবার সন্ধ্যার পর ঘর থেকে বাহির আসার পর শাহীন ও শামীম তাকে জোর করে তুলে নিতে চেষ্ঠা করে। এই সময় চিৎকার দিলে আমার বাবা-মা ও ভাইরা ঘর থেকে বের হয় এসে বাঁধা দেয়। এই সময় শাহীন ও শামীমের সহযোগি মনা, জাহাঙ্গীর, কালাম, ফরিদ এসে মারধর শুর” করে। পরে প্রতিবেশীরা আসালে ওরা সবাই পালিয়ে যায়। আমি সহ আমার পিতা-মাতা, দুই ভাই মারধরে গুর”ত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি হই।


    এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ঘটনা শুনে রাতে আমি ও ইউএনও হাসাপতালে দেখতে যাই। এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ