ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • তিন দেশে নিষিদ্ধ অক্ষয়ের সিনেমা

    তিন দেশে নিষিদ্ধ অক্ষয়ের সিনেমা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পৃথ্বীরাজ’। আজ সাড়ে ৩ হাজারের বেশি পর্দায় মুক্তি পেয়েছে এটি। কিন্তু মুক্তির শুরুতেই বিতর্কের মুখে পড়েছে সিনেমাটি। মধ্যপ্রাচ্যের তিন দেশ ওমান, কুয়েত ও কাতার সিনেমাটি নিষিদ্ধ করেছে।

    বক্স অফিস বিশ্লেষক গিরিশ জোহর এক টুইটে জানিয়েছেন, ওমান, কুয়েত ও কাতারে অক্ষয় কুমারের ‘পৃথ্বিরাজ’ সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয় সরকার তাদের দেশে সিনেমাটির মুক্তিতে নিষেধাজ্ঞা দিয়েছে।

    কী কারণে এই তিন দেশ সিনেমাটির মুক্তিতে নিষেধাজ্ঞা দিয়েছে তা জানা যায়নি। তবে সুলতানি শাসকদের বিরুদ্ধে দিল্লির শেষ হিন্দু সম্রাটের লড়াই এই সিনেমার প্রেক্ষাপট। ধর্মীয় বিষয়টি এখানে প্রভাব ফেলেছে বলে সিনেমা সংশ্লিষ্টরা মনে করছেন।

    চন্দ্রপ্রকাশ দ্বিবেদির এই সিনেমা দ্বাদশ শতাব্দীতে চাঁদ বরদাইয়ের ‘পৃথ্বীরাজ রাসো’ অবলম্বনে নির্মিত হয়েছে। এটি প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস।

    এই সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয়ী মানশি। এর মাধ্যমে বলিউডে অভিষেক হলো মানশির। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, মানব ভিজ, সোনু সুদ, আশুতোষ রানা, সাক্ষ্মী তানওয়ার প্রমুখ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ