ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ৩৮ দিন পর শুটিংয়ে মেহজাবীন

    ৩৮ দিন পর শুটিংয়ে মেহজাবীন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নিয়মিত শুটিং করেন। বলা যায় দম ফেলার ফুরসত পান না। তবে এই ব্যস্ততার মাঝেই কাটিয়ে এলেন লম্বা ছুটি। ছুটি শেষে আজ দাঁড়ালেন ক্যামেরার সামনেও। টানা ৩৮ দিনের বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে এবারও সংশয়, দ্বিধার দেয়াল টপকাতে হয়েছে তাকে। সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে অভিনেত্রী নিজেই কথাটি জানিয়েছেন।

    এ বিষয়ে মেহজাবীন বলেন, ‘এই প্রথম নয়, মাঝেমধ্যেই এমন হয়। লম্বা বিরতির পর শুটিংয়ে ফিরলে আমার ভীষণ নার্ভাস লাগে। নিজেকে খুব নতুন মনে হয়। এবারও তাই হলো। ৩৮ দিন পর কাজে ফিরলাম। চিন্তা হচ্ছিল, এত দিন পর পূর্ণাঙ্গ মনোযোগ দিতে পারব কিনা!’

    জানা গেছে, লম্বা ছুটি কাটিয়ে অনন্য ইমনের পরিচালনায় একটি নাটকের কাজ দিয়ে লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরেছেন মেহজাবীন। শনিবার (৪ জুন) শুরু হয়েছে এর শুটিং। এখানে মেহজাবীনের সঙ্গে আছেন সুদীপ বিশ্বাস দীপ। নাটকটি প্রচার হবে আসন্ন ঈদুল আজহায়।

    গত রোজার ঈদের নাটকগুলোর কাজ সেরে বিরতিতে যান মেহজাবীন। সময়টা উপভোগ করেছেন একান্ত নিজের মতো। ঘুরতে গিয়েছিলেন তুরস্কে। গিয়েছিলেন আমেরিকায়ও। সেখান থেকে ছবি-ভিডিও ধারণের মাধ্যমে স্মৃতিবন্দি করেছেন মুহূর্তগুলো।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ