ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • কলকাতার মঞ্চে গাইবেন সনু নিগম

    কলকাতার মঞ্চে গাইবেন সনু নিগম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ৩১ মে ঘটে যায় আকস্মিক এক ঘটনা। কলকাতার নজরুল মঞ্চে গান গাইতে গিয়ে মারা যান বলিউডের অসংখ্য জনপ্রিয় গানের গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ বা কেকে।

    বিষয়টি ভীষণ দাগ কেটে যায় ভারতীয়দের। ছড়িয়ে পড়ে প্রিয়শিল্পীকে হারানোর মাতম। তবে কলকাতায় সেই শোকটা যেন আরও বেশি। প্রিয় শিল্পীকে কফিনে পুরে মুম্বাই পাঠাতে হয় যে তাদেরই!

    এরপর থেকেই শুরু হয় জল্পনা-কল্পনা; মুম্বাইয়ের শিল্পীরা আর আসবেন তো কলকাতায়?

    সেই আশঙ্কা গাঢ় হয়েছে আরেকটি অনুষ্ঠান বাতিল নিয়ে। কথা ছিল সুনীধি চৌহান ও জুবিন নটিয়াল আসবেন শহরের নেতাজি ইনডোর স্টেডিয়ামে। কিন্তু সেই শো বাতিল হয়ে যাওয়ার পর নেটমাধ্যমে চাউর হয় যে, মুম্বাইয়ের শিল্পীরা নাকি কেকে-র মৃত্যুর পর কলকাতায় আসতে ভয় পাচ্ছেন! 

    তবে সেটা ঘটছে না। কারণ জুলাই মাসেই কলকাতার মঞ্চে গাইবেন বলিউডের আরেক খ্যাতিমান গায়ক সনু নিগম।

    ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, অনুষ্ঠানটি হবে এটা নিশ্চিত।

    এর  উদ্যোক্তা তোচন ঘোষ তাদের বলেন, “কেকে-র এমন মৃত্যু সত্যিই বাংলার জন্য লজ্জার। তবে মুম্বাইয়ের শিল্পীরা কিন্তু একবারও বলেননি যে, তারা বাংলায় এরপর থেকে শো করতে আসবেন না। বাংলা তথা এই শহর জানে শিল্পীদের প্রকৃত শ্রদ্ধা-সম্মান দিতে। হেমন্ত-সন্ধ্যা-মান্নাদের শহর এটা। এখানকার দর্শকদের উত্তেজনাও উপভোগ করেন মুম্বাইয়ের শিল্পীরা। একথা মিথ্যা যে, ‘মুম্বাই কলকাতা থেকে মুখ ফেরাচ্ছে!’’

    তিনি আরও বলেন, “সনু নিগমের সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে। নীতিন মুকেশ ও কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও কথা হয়েছে। তারা আসছেন।’’

    প্রসঙ্গত, হিন্দি, তামিল ও বাংলাসহ একাধিক ভাষায় গান গেয়ে কোটি মানুষের হৃদয়ে আসীন বলিউড গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ। ভক্তরা যাকে কেকে নামেই সম্বোধন করেন। 

    সোমবার (৩০ মে) ও মঙ্গলবার (৩১ মে) কলকাতার নজরুল মঞ্চে ঠাকুরপুকুরের বিবেকানন্দ কলেজের অনুষ্ঠানে গান গেয়েছিলেন কেকে। স্টেজ পারফর্ম করার সময় অসুস্থবোধ করেন ৫৪ বছর বয়সী কেকে। হোটেলে ফিরে যাওয়ার পর অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। তখন চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ