ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • 'সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে সরকারের অব্যবস্থাপনা দায়ী'

    'সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে সরকারের অব্যবস্থাপনা দায়ী'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, অগ্নিকাণ্ডে যে এতগুলো মানুষের প্রাণ গেল, এতগুলো মানুষ মৃত্যুর সঙ্গে লড়ছেন এর জন্য দায়ী সরকার।

    রোববার (০৫ জুন) বেলা সাড়ে ১১টায় শহরের কালিবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় এসব কথা বলেন তিনি।

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের মন্ত্রীরা শুধু মুখেই উন্নয়নের কথা বলে। এখন তো পদ্মা সেতু ছাড়া দেশে আর কিছু নেই। আমি আতঙ্কিত হচ্ছি এই ভেবে যে, দেশ আধুনিক হয়েছে, সিঙ্গাপুর হয়ে গেছে, কিন্তু মানুষের জীবনের নিরাপত্তা নেই এই দেশে। উন্নয়নের নামে এই সরকার শুধু অর্থ অর্জন করছে, চুরি করছে।

    সরকারি নেতাদের বক্তব্য সম্পর্কে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের নেতারা চুরি করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে, সাধারণ মানুষের কষ্ট কী তারা জানে না। এরা টাকা পাচার করে বিদেশে বাড়ি করেছে। মালয়েশিয়ায় লোক পাঠানোর জন্য যে সিন্ডিকেট তৈরি করা হয়েছে, তার মধ্যে একটা অর্থমন্ত্রীর স্ত্রীর নামে রয়েছে। 

    এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন ও অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমূখ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ