ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ‘হোটেলে ডেকে কুপ্রস্তাব দেন প্রযোজক ’

    ‘হোটেলে ডেকে কুপ্রস্তাব দেন প্রযোজক ’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদার। চলচ্চিত্রে কাজ শুরু করেন ১৯৯০ সালে। বহু দশর্কপ্রিয় ছবিও উপহার দিয়েছেন, হয়েছেন প্রশংসিত। বর্তমানে তিনি ছোটপর্দার সিরিয়ালের নিয়মিত এবং পরিচিত মুখ। এখানেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন চলছেন তিনি। কিন্তু অধিক খ্যাতির আশায় বাঙালি অভিনেত্রী ইন্দ্রানী একসময় গিয়েছিলেন বলিউডের হিন্দি সিনেমায় অভিনয় করতে। সেখানে কাস্টিং কাউচের শিকার হয়েছিলো তাকে। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে জীবনের সেই ভয়ংকর অভিজ্ঞতাই শেয়ার করলেন অভিনেত্রী।

    ইন্দ্রানী বাজে অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন, ‘সুযোগ পেয়ে আমাকে কুপ্রস্তাব দিয়েছিলেন প্রযোজক। আমি রাজি না হওয়ায় আমাকে হিন্দিতে বলেছিলেন বাঙালি মেয়েরা কিচ্ছু পারে না! আমি স্পষ্ট তাকে জানিয়ে ছিলাম এভাবে কাজ পেতে চাই না। এর উত্তরে প্রযোজক আমাকে জানিয়েছিলেন, বড় মাপের নায়িকারা তার পায়ের তলায়। আমাকে জোর জবরদস্তিও করেছিল সেই প্রযোজক।’

    এ অভিনেত্রী বলেন, ‘‘প্রযোজক নিজের জামাকাপড় খুলতে শুরু করেছিলেন, হঠাৎই তার ফোন বেজে ওঠে। ফোনটি করেছিলেন প্রযোজকের স্ত্রী। ইশারায় ইন্দ্রানীকে চুপ করে থাকতে বলছিলেন প্রযোজক। সুযোগ পেয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে দেন নায়িকা। এরপর হোটেল রুম থেকে চলে যান প্রযোজক, হোটেল রুম থেকে বের হওয়ার সময় ইন্দ্রানীকে শুধু বলে যান, ‘তোমার দ্বারা কিছু হবে না।’।’’

    ২০১৮ সালে গোটা দুনিয়া জুড়ে ঝড় ওঠে মিটু মুভমেন্টের। এই প্রতিবাদের উপর ভর করে প্রকাশ্যে এসেছিল বিনোদন জগতের অন্ধকার দিক। মুখ খুলেছিলেন বলিউড, হলিউডের বহু অভিনেত্রীরা। এবার সেই তালিকায় যোগ হলেন টলিপাড়ার অভিনেত্রী ইন্দ্রানী হালদারও।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ