ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • হার্ট সুস্থ রাখে যেসব অভ্যাস

    হার্ট সুস্থ রাখে যেসব অভ্যাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হৃদপিণ্ড সুস্থ রাখার প্রধান শর্ত হলো পুষ্টিকর খাবার খাওয়া। হৃদপিণ্ডের কার্যক্ষমতা ও রক্ত সঞ্চালন প্রক্রিয়া ঠিক রাখার জন্য প্রতিদিন পুষ্টিকর খাবার খেতে হবে। ফাস্ট ফুড বাদ দেওয়াই ভালো। পুষ্টিকর খাবার হৃদপিণ্ড সুস্থ রাখতে সহায়ক।

    নিয়মিত ব্যায়াম করুন এবং ওজন নিয়ন্ত্রণে রাখুন : শারীরিকভাবে সক্রিয় থাকা গুরুত্বপূর্ণ, বিশেষ করে হার্টের স্বাস্থ্য ভালো রাখার জন্য। এটি হৃৎপিণ্ডের পেশিকে শক্তিশালী করতে, শরীরের ওজন ভালো রাখতে এবং উচ্চ কোলেস্টেরল, রক্তে শর্করা এবং উচ্চ রক্তচাপ থেকে ধমনির ক্ষতি থেকে দূরে রাখতে সাহায্য করে, যা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণ হতে পারে। দুই ধরনের ব্যায়াম, যা প্রতিদিন করা উচিত।

    ধূমপান ত্যাগ করুন এবং ধূমপান থেকে দূরে থাকুন : হৃৎপিণ্ডের করোনারি ধমনি শরীরের অন্যান্য অঙ্গে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে। সময়ের সঙ্গে সঙ্গে ফ্যাট জমা হয়, যা হৃৎপিণ্ডে রক্তের প্রবাহকে কমিয়ে দেয় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। করোনারি ধমনিতে এই জমাট বাঁধা এবং সংকীর্ণতা খুব দ্রুত সময়ের মধ্যে ঘটতে পারে।

    মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন : মানসিক চাপ কখনো কখনো উচ্চ রক্তচাপের দিকে পরিচালিত করতে পারে এবং এর ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হতে পারে। ধূমপান যেমন হৃদরোগের জন্য দায়ী, তেমনি মানসিক চাপও সমানভাবে দায়ী। মানসিক চাপ দূরে রাখতে একজন মানুষকে অবশ্যই রাতে পর্যাপ্ত ঘুমাতে হবে।

    যাদের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ আছে, তাদেরও হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি।  যদি আপনার হৃৎপিণ্ডের স্বাস্থ্য সম্পর্কে প্রশ্ন থাকে তাহলে দ্রুত একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ