ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • রুশ হামলায় ৩২ সাংবাদিক নিহত

    রুশ হামলায় ৩২ সাংবাদিক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৩২ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। সোমবার বিষয়টি নিশ্চিত করেন ইউক্রেনের তথ্যমন্ত্রী অলেকসানডার টিকাচেনকো। যুদ্ধক্ষেত্রে প্রাণ হারানো এসব সাংবাদিকদের ‘জাতীয় বীর’ হিসেবে আখ্যায়িত করেছেন ইউক্রেনের তথ্যমন্ত্রী।

    তথ্যমন্ত্রী বলেন, নিজের জীবন বিপন্ন করে দেশের জন্য খবর সংগ্রহ করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন তারা আসলেই আমাদের জাতীয় বীর। ইউক্রেনের সাংবাদিকরা এখন ২৪ ঘণ্টা কাজ করছেন। তিনি তাদের তথ্যযোদ্ধা হিসেবে অভিহিত করে ধন্যবাদ জানান।

    উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।

    যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘ বলছে, যুদ্ধের কারণে ইতোমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন ৫০ লাখেরও বেশি মানুষ। আর অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন ৮০ লাখের বেশি লোক।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ