ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • আদালতে তোলা হচ্ছে পি কে হালদারসহ ৬ অভিযুক্তকে

    আদালতে তোলা হচ্ছে পি কে হালদারসহ ৬ অভিযুক্তকে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১১ দিনের জেল হেফাজত শেষে আজ আদালতে তোলা হবে প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারসহ ছয় অভিযুক্তকে। এর আগে, দুই দফা রিমান্ড শেষে গত ২৭ মে (শুক্রবার) তাদেরকে কলকাতা নগর দায়রা আদালতে তোলা হয়। শুনানি শেষে বিচারক তাদের মঙ্গলবার (৭ জুন) পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

    চলতি বছরের ১৪ মে ভারতের পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে দুদকের মামলায় পলাতক আসামি পি কে হালদারকে গ্রেপ্তার করে ভারতীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এসময় তার সহযোগীদেরও গ্রেপ্তার করা হয়।

    ২০২০ সালে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদার নামে-বেনামে পিপলস লিজিংসহ নানা আর্থিক প্রতিষ্ঠান খুলে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পালিয়ে যান। ওই বছরের ৮ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করেন সংস্থার সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।

    ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানিয়েছেন, পি কে হালদার ও তার সহযোগীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বাংলাদেশ থেকে অবৈধভাবে লোপাট করে আনা অর্থ দিয়ে ব্যবসা শুরু করেন। পি কে হালদারকে জিজ্ঞাসাবাদে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন ও বিরোধীদলীয় নামিদামি অনেক ব্যক্তির নাম ওঠে এসেছে।

    এদিকে পি কে হালদারকে ফিরিয়ে আনতে একাধিক মাধ্যমে চেষ্টা শুরু করেছে বাংলাদেশ। দুদকের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত তাকে ফিরিয়ে দেয়া হলেও সময় লাগতে পারে বলে জানা গেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ