ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • করোনা পরিস্থিতির অবনতি

     গরমেও পুলিশকে ফুলহাতা শার্ট পরার নির্দেশ

      গরমেও পুলিশকে ফুলহাতা শার্ট পরার নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় পুলিশ সদস্যদের আবারও ফুলহাতা শার্ট পরার নির্দেশ দেওয়া হয়েছে। গত রবিবার বাংলাদেশ পুলিশের সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক শাখা) মো. আতাউল কিবরিয়া স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ দেওয়া হয়।

    প্রায় দেড় বছর পর গত ১১ মার্চ পুলিশ সদর দফতরের এক আদেশে পুলিশের সব সদস্যকে গ্রীষ্মকালীন ইউনিফর্ম (হাফহাতা শার্ট) পরার নির্দেশ দেওয়া হয়, যা ১৬ মার্চ থেকে কার্যকর হয়।

    নতুন আদেশে বলা হয়েছে, করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জেলা/ইউনিট প্রধানরা পুলিশ সদস্যদের সুরক্ষিত অবস্থায় দায়িত্ব পালনের সুবিধার্থে পোশাক পরিবর্তনের নির্দেশ দিতে পারেন। এক্ষেত্রে তারা নিজ নিজ এলাকার আবহাওয়া বিবেচনা করে পুলিশ সদর দফতরকে জানিয়ে ফুলহাতা শার্ট পরার নির্দেশ জারি করতে পারবেন।
    তবে চলতি বছরের ১৫ নভেম্বরের আগে হাফহাতা শার্ট পরার নির্দেশনা জারি করলে পুলিশ সদর দফতরকে অবহিত করতে হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ