ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • হাসপাতালে পলাশ

    হাসপাতালে পলাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কণ্ঠশিল্পী পলাশ সাজ্জাদ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার হার্টে রিং পরানো হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন বড় ভাই আলী আহসান।

    তিনি জানান, সোমবার রাতে পলাশের বুকে ব্যথা শুরু হয়। ব্যথার তীব্রতা সহ্য করতে না পেরে গুলশান নিকেতনের বাসা থেকে গাড়ি চালিয়ে হাসপাতালে ছুটে যান। অ্যানজিওগ্রাম করার পর পলাশের হার্টে ব্লক ধরা পড়ে। এরপর দ্রুত তার হার্টে রিং পরানো হয়।

    আলী আহসান আরও জানান, দুই দিন করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখার পর বুধবার দুপুরে পলাশকে হাসপাতালের কেবিনে নেওয়া হয়েছে।

    ‘ভাগ্য ভালো ও দ্রুত হাসপাতালে গিয়েছিল। নইলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। কারণ ওর হার্টের ৯৯ শতাংশ ব্লক ধরা পড়েছে। তবে এখন আগের চেয়ে ভালো আছে। সবাই দয়া করবেন পলাশের জন্য।’

    নব্বই দশকে ‘অরবিট’ নামক একটি ব্যান্ড গঠনের মাধ্যমে সংগীতে ক্যারিয়ার শুরু করেন পলাশ। এরপর আধুনিক, ফোক ও রিমিক্স গান কণ্ঠে তুলে তুমুল জনপ্রিয় অর্জন করেন তিনি। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে ৩০টি একক অ্যালবাম প্রকাশ পেয়েছে তার। দ্বৈত অ্যালবাম মিলিয়ে হিসাব করলে সংখ্যাটি দাঁড়ায় দুই শতাধিক। 

    চলচ্চিত্রের অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন এই গায়ক। স্বীকৃতি স্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ