ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • হজে যাচ্ছেন নায়িকা সালওয়া

    হজে যাচ্ছেন নায়িকা সালওয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার এই প্রজন্মের নায়িকা নিশাত নাওয়ার সালওয়া পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। বুধবার (৮ জুন) হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা হচ্ছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত এই অভিনেত্রী। তার সঙ্গে যাচ্ছেন পরিবারের সদস্যরা।

    সালওয়া বলেন, ‘আল্লাহর রহমতে মা-বাবার সঙ্গে আমি পবিত্র হজ পালন করতে যাচ্ছি। আল্লাহপাক যেন আমার সব ভালো চাওয়া এবং প্রার্থনা কবুল করেন।’

    হজ থেকে ফিরে অভিনয়ে নিয়মিত করবেন কি না? জানতে চাইলে সালওয়া বলেন, ‘অভিনয় কেন ছাড়ব? হজে যাচ্ছি। হজ পালন করে দেশে ফিরব। এরপর যেটা আমার পেশা সেটা তো আমাকে করতেই হবে।’

    এর আগে গত বছরের নভেম্বরে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করতে যান সালওয়া। 

    ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’-এর চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়েছিলেন নিশাত নাওয়ার সালওয়া। এরপর তিনি বিজ্ঞাপনে কাজ করেছেন। একাধিক মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে।

    এরইমধ্যে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ দিয়ে সিনেমায় অভিষেক হয়েছে তার। কিংবদন্তি অভিনেত্রী কবরী পরিচালিত শেষ সিনেমা ‘এই তুমি সেই তুমি’তে কাজ করেছেন সালওয়া। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে সালওয়া অভিনীত ‘বীরত্ব’ ও ‘বুবুজান’। এ দুই সিনেমায় তার বিপরীতে আছেন ইমন ও শান্ত খান।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ