ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • স্ত্রীর ছাত্র হতে চান শাহরুখ খান!

    স্ত্রীর ছাত্র হতে চান শাহরুখ খান!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঘরবন্দি রয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। আর বিশ্রামে থেকেই জানালেন স্ত্রী গৌরি খানের ছাত্র হতে চান তিনি! ইন্টেরিয়র ডিজাইনিংয়ের উপর মাস্টারক্লাস করাবেন বলে ঘোষণা করেছেন গৌরী। আর তার এই ক্লাসে যোগ দেবেন বলে আবদার করেছেন স্বামী শাহরুখ!

    সম্প্রতি মাস্টারক্লাসের ঘোষণা করে গৌরী সামাজিকমাধ্যমে লেখেন, ‘বাসভবন তৈরি করার জন্য মাস্টার ক্লাস করাবো। টিপস ও ট্রিক্স জানতে আমার মাস্টারক্লাসে সাইনআপ করতে পারেন। ’

    ওই পোস্টের নিচে শাহরুখ খান মন্তব্য করেন, ‘এই মাস্টারক্লাসে অংশ নিতে আমিও যুক্ত হবো। যাতে আমার জ্ঞান আরো ভালো হয়। ’ 

    সম্প্রতি নির্মাতা করণ জোহরের ৫০তম জন্মদিনের গ্র্যান্ড পার্টিতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে ৫০ থেকে ৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। সেই পার্টিতে সস্ত্রীক হাজির ছিলেন শাহরুখ খানও।  

    গত ২৫ মে করণের পার্টিতে অংশ নিতে যশরাজ স্টুডিওতে আরো হাজির হয়েছিলেন সালমান খান, শাহরুখ খান, আমির খান এবং সাইফ আলি খান। সেখানে ছিলেন গৌরি খান, ঋত্বিক রোশান, কারিনা কাপুর খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, রানি মুখার্জির মতো তারকারা।  তাদের মধ্যে অনেকে করোনা আক্রান্ত হয়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ