ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বিয়ে করলেন অভিনেত্রী নয়নতারা

    বিয়ে করলেন অভিনেত্রী নয়নতারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিয়ে করেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। বর দীর্ঘদিনের প্রেমিক চলচ্চিত্র নির্মাতা ভিগনেশ শিবান। আজ বৃহস্পতিবার সকালে বিয়ে করেন দক্ষিণী চলচ্চিত্রের আলোচিত এ জুটি।

    তামিলনাড়ুর মহাবলিপুরামের একটি পাঁচতারকা হোটেলে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাপক গোপনীয়তার মধ্যে দিয়ে বিয়ের আয়োজন করা হয়েছে। এখনো বিয়ের কোনো ছবি প্রকাশ্যে আসেনি। 

    সুপারস্টার রজনীকান্তের সর্বশেষ ছবিতে কাজ করেছেন নয়নতারা। অভিনেত্রীর বিয়েতে হাজির ছিলেন রজনীকান্ত। শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হবে অভিনেত্রীর। বিয়েতে হাজির ছিলেন শাহরুখও। অতিথি হিসেবে আরও ছিলেন ‘জওয়ান’ ছবির পরিচালক এটলি, পরিচালক মনি রত্নম, চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর, অভিনেতা বিজয় সেথুপতিসহ অনেকে। 
    ২০১৫ সালে সালে ‌‘নানুম রাউডি ধান’ ছবিতে কাজ করতে গিয়ে অভিনেত্রী নয়নতারার প্রেমে পড়েন ভিগনেশ শিবান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ