ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • মাঙ্কিপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি

    মাঙ্কিপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাঙ্কিপক্সকে হেলাফেলা না করার করারর পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেসুস। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে তিনি সব দেশকে মাঙ্কিপক্স আক্রান্ত সবাইকে শনাক্ত করার অনুরোধ জানিয়েছেন তিনি।

    টেড্রোস আধানম গেব্রেসুস বলেন, ‘২৯ দেশে এক হাজার মাক্সিপক্স শনাক্ত করা হয়েছে, তবে কোথাও এখনও মহামারী রূপ নেয়নি। এখনও কোথাও কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আক্রান্ত দেশগুলোকে সংক্রমণ নিয়ন্ত্রণে সব মাঙ্কিপক্স আক্রান্তকে শনাক্ত করার আহ্বান জানাচ্ছে।’

    মাঙ্কিপক্সের ভ্যাক্সিন থাকলেও তার সরবরাহ যথেষ্ট নেই বলেও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 
    মাঙ্কিপক্স থেকে রক্ষা পেতে গণটিকা কার্যক্রম চালু করার বিষয়টিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবেচনাধীন বলেও জানিয়েছেন টেড্রোস আধানম গেব্রেসুস।

    হু প্রধান বলেছেন, মাঙ্কিপক্সের লক্ষণ আছে এমন লোককে অবশ্যই ঘরে থাকতে হবে। আর যারা আক্রান্তের সংস্পর্শে গেছেন তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ