ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • বিএনপি নানান সময় নানান কথা বলে

    বিএনপি নানান সময় নানান কথা বলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি একটি প্রতারক দলে পরিণত হয়েছে। দলটির নেতারা সকালে এক রকম আর বিকেলে আরেক রকম কথা বলেন।

    তারা নানান সময় নানান কথা বলেন। বিভিন্ন কথা ও মিথ্যাচার করতে করতে বিএনপি একটি প্রতারক দল হিসেবে চিহ্নিত হয়েছে।
    বৃহস্পতিবার (০৯ জুন) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ডুবারচর এলাকায় একটি রেস্টুরেন্টে কর্মীসভা শেষে সাংবাদিকদের কথাগুলো বলেন তিনি।

    তিনি আরও বলেন, বিএনপি বলছে নির্বাচনে অংশ নেবে না, কিন্তু তারা বিভিন্ন জায়গার নির্বাচনে ঠিকই অংশ নিচ্ছে। এটা আসলে জনগণের সঙ্গে প্রতারণা করার শামিল।

    এই দলটার জনগণের কাছে ভোট চাওয়ার মতো কোনো ধরনের আপিল নেই। বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকতে হাওয়া ভবন বানিয়ে এ দেশের সম্পদ লুট করেছিল। সে সময় আওয়ামী লীগের ওপর নির্যাতন চালিয়ে সারাদেশে প্রায় ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ