ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • চুয়াডাঙ্গায় মাঙ্কিপক্সের উপসর্গ, আইসোলেশনে নারী

    চুয়াডাঙ্গায় মাঙ্কিপক্সের উপসর্গ, আইসোলেশনে নারী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চুয়াডাঙ্গায় এক নারীর শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই বৃদ্ধা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে।

    চিকিৎসকরা বলছেন, ওই বৃদ্ধা কোনো সময় বিদেশ ভ্রমণ করেননি। তাই পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এটিকে মাঙ্কিপক্সের উপসর্গ বলা যাবে না।

    ওই বৃদ্ধার ছেলে বলেন, ‘মঙ্গলবার আমার মায়ের হাতের তালুসহ শরীরের কিছু অংশে ফোস্কা উঠতে শুরু করে। পরে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেয়া হয়। মায়ের শরীরের ফোস্কাগুলো সাধারণ পক্সের উপসর্গ হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    এ বিষয়ে জানতে চাইলে সদর হাসপাতালের চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধা হাসপাতালে আসেন। তার হাতের তালু, আঙ্গুল ও শরীরের বিভিন্ন অংশে ফোস্কা রয়েছে। শরীরে জ্বরও ছিল। তার শরীরে মারবেলের মতো এক ধরনের পক্সের উপসর্গ থাকায় বিষয়টি সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ককে জানানো হয়। পরে তাদের পরামর্শে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই বৃদ্ধাকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে।’

    এ বিষয়ে সিভিল সার্জন সাজ্জাত হাসান বলেন, ‘হাসপাতালে চিকিৎসা নিতে আসা ওই বৃদ্ধার শরীরে মাঙ্কিপক্স রোগের উপসর্গ আছে কি না তা এখনই বলা যাবে না। কারণ ওই বৃদ্ধা কখনো বিদেশে ভ্রমণ করেননি। আপাতত তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিষয়টি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে জানানো হয়েছে। শুক্রবার তারা এসে ওই বৃদ্ধার শরীরের নমুনা সংগ্রহ করবে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পক্সের ধরণ জানা যাবে।

    এটা নিয়ে জেলাবাসীকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান সিভিল সার্জন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ