ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • বেকার বাড়ার বাজেট দিলো সরকার : রিজভী

    বেকার বাড়ার বাজেট দিলো সরকার : রিজভী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘অনেকে বাজেট প্রতিক্রিয়ায় বলেছেন প্রস্তাবিত বাজেট জনগণের স্বার্থ রক্ষায় নয়, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার বাজেট। আমি বলতে চাই এই বাজেট প্রকৃত ব্যবসায়ীদের স্বার্থে নয়, আওয়ামী লীগের লুটেরা ব্যবসায়ীদের স্বার্থে দেওয়া হয়েছে।

    প্রয়াত জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার নয়াপল্টনে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    রুহুল কবির রিজভী বলেন, প্রস্তাবিত বাজেট দেওয়া হয়েছে যাতে দ্রুত জনগণের জানাজা করা যায়। এই বাজেট গরীব মারার বাজেট। গরীব মানুষের গলায় ছুরি দেয়ার বাজেট। জনগণের রক্ত চুষে নেয়ার বাজেট। সামগ্রিকভাবে পানের দোকান থেকে শুরু করে সত্যিকারের ব্যবসায়ীদের কোন স্বার্থ রক্ষা এই বাজেট দিয়ে হবে না।

    তিনি আরও বলেন, অর্থমন্ত্রী বলেছেন প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থান সৃষ্টি হবে। আমি অর্থমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই এই বাজেট মহা জালিয়াতির বাজেট, এই বাজেট দিয়ে কোন কর্মসংস্থান সৃষ্টি হবে না, আরও লাখ লাখ বেকার সৃষ্টি হবে। সেই বেকার বাড়ার বাজেট হলো এটি।

    ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি খালিদ হাসান জ্যাকির সভাপতিত্বে ও সদস্য সচিব আল আমীনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রবিউল আলম রবি, যুবদল নেতা গোলাম মাওলা শাহীন, ছাত্রদল সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েল।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ