ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

    চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ১৮ দিন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার (১০ জুন) সন্ধ্যা ৬টায় একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছান মির্জা আব্বাস।

    বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

    শায়রুল কবির বলেন, সিঙ্গাপুরের চিকিৎসা শেষে সন্ধ্যা ৬টায় বিমানবন্দরে পৌঁছেছেন মির্জা আব্বাস। এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত ৮টার দিকে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির এই নেতা। 

    গত ১৫ মে সকালে জরুরি ভিত্তিতে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। এর পর গত ২৪ মে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয় তাকে। সিঙ্গাপুরে ১৮ দিন চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপির এই নেতা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ