ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • পূজার ক্ষোভ

    পূজার ক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘অসভ্য, অভদ্র- এমন ব্যবহার পাব আশা করিনি’। বৃহস্পতিবার (০৯ জুন) সামাজিকমাধ্যম টুইটারে একটি বেসরকারি বিমান সংস্থার কর্মীর ওপর ক্ষোভ প্রকাশ করেন পূজা হেগড়ে।

    দক্ষিণী সিনেমা থেকে বলিউডে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী মুম্বাই থেকে নিজের গন্তব্যে যাচ্ছিলেন। যাত্রা পথেই বিমানের এক কর্মী তার সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ পূজার। সেই ঘটনার কথাই টুইটারে লিখে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন নায়িকা।

    টুইটারে পূজা লেখেন, আমাদের সঙ্গে খুবই দুর্ব্যবহার করা হয়েছে... বিমানের এক কর্মী জঘন্য ব্যবহার করেন। সঠিক আচরণ দূরে থাক, বরং উপেক্ষা করেছেন। আমি এভাবে সাধারণত টুইট করি না। কিন্তু আজ লিখতে বাধ্য হলাম।

    পূজার টুইট করা মাত্রই জবাব আসে বিমান সংস্থার পক্ষ থেকে। বিমান সংস্থা জানায়, আমরা খুবই দুঃখিত। দয়া করে আপনার পিএনআর নম্বর এবং যোগাযোগ নম্বর আমাদের মেইল করুন। আমরা দ্রুত ব্যবস্থা নেব।

    সবশেষ রাধাকৃষ্ণ কুমার এবং ইউভি কৃশন্স পরিচালিত ‘রাধে শ্যাম’ সিনেমায় দেখা গেছে পূজাকে। এতে তিনি প্রভাসের বিপরীতে অভিনয় করেছিলেন।  

    বর্তমানে ফারহাদ সামজি পরিচালিত ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এতে বলিউড ভাইজান সালমান খানের বিপরীতে অভিনয় করছেন তিনি। এছাড়াও রোহিত শেঠির ‘সার্কাস’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ