ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • উপকুল থেকে হারিয়ে যাচ্ছে কদম ফুল

    উপকুল থেকে হারিয়ে যাচ্ছে কদম ফুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীসহ উপকূলীয় এলাকা থেকে কদম ফুল গাছ আর তেমন দেখা যায়না। কদম না ফুটলে যেন বৃষ্টি ঝরে না! গাছে কদম ফুটেছে, রিমঝিম বৃষ্টিতে থৈ থৈ চারিধার। বাংলা সনের আষাঢ় মাসটির সাথে প্রকৃতির যেন নিবিড় সম্পর্ক।

    আর ‘কদম ফুল’ ছাড়া আষাঢ় যেন কল্পনাই করা যায় না। ‘কদমগাছ’ এখন একটি দুর্লভ ফুলের নাম! যে ‘কদম’কে নিয়ে এতো কিছু আষাঢ়ের বার্তা বাহক সেই প্রিয় কদম ফুলের কদমগাছ হারিয়ে যেতে চলেছে। কোথাও এখন আর আগের মতো ‘কদম’ গাছ চোঁখে পড়ে না। এক সময় আষাঢ়ের পুরো সময়টা কদমগাছ ফুলে, ফুলে ভরে থাকতো । সৌন্দর্য পিপাসু মানুষ তা দেখে তৃপ্ত হতেন। বাড়ির আঙ্গিনায়, রাস্তার দু’পাশে কদম গাছ ছিল চোঁখে পড়ার মতো। গ্রামের শিশু-কিশোরেরা কদমতলায় ‘কদম’ ফুল নিয়ে খেলা করতো । 

    মানুষ প্রিয়জনকে ‘কদম’ ফুল উপহার দিতো। কিন্তু আজ ধীরে, ধীরে তা একেবারেই হারিয়ে যেতে চলেছে। ’কদম’ ফুলের সৌন্দর্যে যেন দাগ পড়েছে! লাভের অঙ্কের হিসাব মেলাতে মানুষ আর বাড়ির আঙ্গিনায় কদমফুলের গাছ লাগাতে চাইছে না। ‘কদম’ গাছের জায়গায় মেহেগুনিসহ প্রভৃতি দামি কাঠের গাছ রোপনে ঝুঁকছে তারা। তবে প্রকৃতির মাঝ থেকে কদমগাছ চিরতরে হারিয়ে গেলেও বাংলা সাহিত্যে রিমঝিম আষাঢ় কদমকে তার চিরসঙ্গী করে রাখবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ