ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বিমান কর্মীর আচরণে ক্ষুব্ধ পূজা

    বিমান কর্মীর আচরণে ক্ষুব্ধ পূজা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিষ্টি হাসির নায়িকা পূজা হেগড়ে দক্ষিণী সিনেমার সুপারস্টারদের সঙ্গে একের পর এক সিনেমায় মাতিয়ে যাচ্ছেন। ঝলমলে এই সময়ের মধ্যেই হঠাৎ ক্ষেপে গেলেন পূজা। সোশ্যাল মিডিয়ায় উগরে দিলেন ক্ষোভ।

    সম্প্রতি মুম্বাই থেকে বিমানে চড়েন পূজা। সেই যাত্রায় বিমান কর্মীর আচরণে চরম অসন্তুষ্ট হয়েছেন তিনি। এ নিয়ে টুইটারে পূজা লেখেন, ‘আমাদের সঙ্গে খুবই দুর্ব্যবহার করা হয়েছে। বিমানের এক কর্মী জঘন্য ব্যবহার করেছেন। সঠিক আচরণ দূরে থাক, বরং উপেক্ষা করেছেন। আমি এভাবে সাধারণত টুইট করি না। কিন্তু আজ লিখতে বাধ্য হলাম।’

    পূজার টুইটের কিছুক্ষণ পর প্রতিক্রিয়া আসে ওই বিমান প্রতিষ্ঠান থেকেও। তারা জানায়, ‘আমরা খুবই দুঃখিত। দয়া করে আপনার পিএনআর নম্বর এবং যোগাযোগ নম্বর আমাদের মেইল করুন। আমরা দ্রুত ব্যবস্থা নেব।’

    পূজা হেগড়ে বর্তমানে ক্যারিয়ারের স্বর্ণালী সময় পার করছেন। সিনেমা প্রতি ৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। ফলে দক্ষিণী সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নায়িকাদের মধ্যে এখন তিনি একজন।

    চলতি বছর পূজা অভিনীত তিনটি সিনেমা ইতিমধ্যে মুক্তি পেয়েছে। এগুলো হলো ‘রাধে শ্যাম’, ‘বিস্ট’ ও ‘আচারিয়া’। এর মধ্যে ‘বিস্ট’ ব্যবসায়িকভাবে সাফল্য পেয়েছে। তবে অন্য দুটি সিনেমা বক্স অফিসে সুবিধা করতে পারেনি।

    এদিকে বর্তমানে পূজার হাতে রয়েছে হিন্দি সিনেমা ‘সার্কাস’, ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’, তেলেগু সিনেমা ‘জানা গানা মানা’সহ কয়েকটি প্রজেক্ট।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ