ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • রোজিনার জামিন বিষয়ে আদেশ আজ

    রোজিনার জামিন বিষয়ে আদেশ আজ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম জামিন পাবেন কি না, তা আজ রবিবার (২৩ মে) জানা যাবে।

    গত বৃহস্পতিবার (২০ মে) ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ ভার্চুয়াল আদালতে জামিন আবেদনের ওপর দুই পক্ষের শুনানি শোনার পর আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে জানানো হয়, রবিবার আদেশ দেওয়া হবে।

    শুনানি শেষে সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরণ সাংবাদিকদের বলেন, 'কোনো মানুষ আইনের ঊর্ধ্বে নই। আসামির বিরুদ্ধে যে ধারায় মামলা করা হয়েছে সেটা জামিন অযোগ্য। আর তাঁকে জামিন দিলে তদন্তে বিঘ্ন ঘটবে। এ ছাড়া আসামির কাছ থেকে আলামত উদ্ধার করা হয়েছে। এ জন্য তাঁকে জামিন দেওয়া ঠিক হবে না।'

    রোজিনার আইনজীবী এহসানুল হক সমাজী সাংবাদিকদের বলেন, 'এজাহারে সে রকম কোনো আলামতের বর্ণনা নেই। যে আলামতের কথা বলা হচ্ছে, তা পরে ম্যানিপুলেট করা। তাই এ মামলায় জামিন পাওয়াটা আসামির প্রতি কোনো দয়া বা অনুগ্রহ নয়; বরং জামিন পাওয়াটা তাঁর মৌলিক অধিকার।'


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ