ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বিয়ের পর নয়নাতারা জানালেন, রোমান্টিক দৃশ্যে অভিনয় করবেন না

    বিয়ের পর নয়নাতারা জানালেন, রোমান্টিক দৃশ্যে অভিনয় করবেন না
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আনুষ্ঠানিকভাবে গত ৯ জুন বিয়ে করেন দক্ষিণী সিনেমার সর্বাধিক পারিশ্রমিক পাওয়া ও 'লেডি সুপারস্টার' নয়নতারা। এবার বিয়ের নয়নতারা কতটা অভিনয়ে নিয়মিত থাকবেন সে প্রেশ্নে দিধায় আছেন ভক্তরা। তবে কিছুটা অভিনয় কমিয়ে দেবেন সেটা মেনেই নিয়েছেন অনেকেই। 

    এরই মধ্যে মন খারাপ করা খবর দিল ভারতীয় গণমাধ্যম। 

    বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার বিশেষ প্রতিবেদন, স্বামীর সঙ্গে সময় কাটানোর জন্য বিরতি নেবেন নয়নতারা। এখানেই শেষ নয়, এখন থেকে আর রোমান্টিক দৃশ্যে দেখা যাবে না বলেও সূত্রের বরাতে জানিয়েছে গণমাধ্যমটি। 

    এদিকে নয়নতারা  বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করছেন। তামিল সিনেমার পরিচালক অ্যাটলি কুমারের নির্মাণ এটি। অ্যাকশনধর্মী এই সিনেমায় যে রোমান্টিক দৃশ্য নেই, সেটা বলাই যায়।

    এছাড়া নয়নতারাকে সম্প্রতি ‘নেত্রিকান’ ও ‘কাঠুভাকুলা রেন্দু কাধল’সহ বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে।

    বলিউড হাঙ্গামার আরও দাবি, নয়নতারা এখন থেকে হয়তো স্বামী পরিচালক বিগনেশ শিবনের সঙ্গে নিজের চলচ্চিত্র নির্মাণ করবেন; যে ধরনের সিনেমা তিনি চান। অর্থাৎ, প্রযোজক হিসেবে আবির্ভূত হচ্ছেন নয়নতারা।

    ২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবন প্রেমের সম্পর্কে জড়ান। গেল বছর এই জুটির বাগদান সারার খবর গণমাধ্যমে প্রকাশ হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ