ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • মৌসুমীকে নিয়ে দ্বন্দ্ব, পিস্তল বের ক‌রে সানী‌কে হুম‌কি দি‌লেন জা‌য়েদ

    মৌসুমীকে নিয়ে দ্বন্দ্ব, পিস্তল বের ক‌রে সানী‌কে হুম‌কি দি‌লেন জা‌য়েদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিস্তল বের ক‌রে ওমর সানী‌কে গুলি করার হুম‌কি দিয়ে আবারো শিরোনামে চিত্রনায়ক জায়েদ খান। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, সেদিন খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানেই চিত্রনায়ক সানীকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দিয়েছেন জায়েদ। তবে সানীর তোলা এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

    নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে অশোভন আচরণ করেছেন জায়েদ। এ নিয়ে তার ওপর বিরক্ত ছিলেন সানী। বিষয়টি ডিপজলকে জানানো হলে তিনি জায়েদকে মৌসুমীকে আশপাশে না ভিড়তে বলেন। তবে ডিপজলের এই সমাধান মানতে পারেননি সানী।

     
    শুক্রবার ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে ঢুকে জায়েদকে দেখতে পেলে সোজা গিয়ে তাকে চড় মারেন সানী। এ সময় তিনি জায়েদকে বলেন, ‘তোরে না নিষেধ করছি, আমার বউরে ডিস্টার্ব করবি না’। জবাবে কোমর থেকে তাৎক্ষণিক পিস্তল বের করেন জায়েদ। বলেন, ‘গুলি করে দেব’।

    এ সময় ডিপজলসহ চলচ্চিত্রের কয়েকজন অভিনয়শিল্পী বিষয়টি দেখতে পান। এ বিষয়ে জানতে চাইলে ডিপজল বলেন, দুজনের মধ্যে একটু ধাক্কাধাক্কি হয়েছে। হয়তো আগে থেকেই তাদের মধ্যে রাগারাগি ছিল। আমি ছেলের বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম। এর বেশি কিছু জানি না।

    এ বিষয়ে জানতে চাইলে ওমর সানী ক্ষুব্ধ কন্ঠে বলেন, ‘আগামীকাল সকালে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। তোমরা সবাই আমার পাশে থাকো’।

    অন্যদিকে জায়েদ খান বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওখানে ডিপজল ভাইসহ আরো অনেকে ছিলেন। তাদের সঙ্গে কথা বলে দেখতে পারেন। এখনকার বিয়ে বা বড় অনুষ্ঠানে মেটাল ডিটেক্টর রাখা হয়, সেখানে পিস্তল নিয়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। আমার নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে’।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ