ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • উন্নয়নের ধারা অব্যাহত রাখতে

    বিদ্যানন্দপুরে নৌকা কে বিজয়ী করতে হবে -তালুকদার মো. ইউনুস 

    বিদ্যানন্দপুরে নৌকা কে বিজয়ী করতে হবে -তালুকদার মো. ইউনুস 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। এই সরকার বার বার  ক্ষমতায় আসার কারণেই দেশে  আজ সমানতালে শহর-গ্রামাঞ্চলে  কাঙ্খিত উন্নয়ন হচ্ছে । 

    তাই সকল ষড়যন্ত্র কে প্রতিহত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১৫ জুন মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত  চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বার খান কে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।  

    রোববার বিকেলে মেহেন্দিগঞ্জের বিদ্যানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়  মাঠে আয়োজিত কাজিরহাট থানা  আওয়ামী লীগ আয়োজিত ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি । 

    কাজিরহাট থানা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জব্বার খানের সভাপতিত্বে আলোচনা সভায়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাবেক  সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র  সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করীম, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড মুনসুর আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহাব আহম্মেদ, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র বীরমুক্তিযোদ্ধা কামাল উদ্দিন খান, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি নিজাম উদ্দীন আহম্মেদ, কাজীরহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মিয়া, আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ কমিটির সদস্য সৈয়দ মো. মনির ও ঢাকার শাহবাগ থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাজিদ রাসেল প্রমূখ। 

    আলোচনায় সভায় আরো বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলা,কাজিরহাট থানা ও বিদ্যানন্দপুর ইউনিয়ন  আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ