ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • মৌসুমী বলেছে, ‌‘জায়েদ ছোট ভাইয়ের মতো’

    মৌসুমী বলেছে, ‌‘জায়েদ ছোট ভাইয়ের মতো’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়িকা মৌসুমীকে হয়রানি ও বিরক্ত করার অভিযোগ উঠেছে অভিনেতা জায়েদ খানের বিরুদ্ধে। মৌসুমীর স্বামী ওমর সানী এ অভিযোগ এনেছেন। এদিকে ওমর সানীর অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা ডিপজল।

    গণমাধ্যমকে ডিপজল জানান, ‘মৌসুমী আমাকে স্পষ্ট বলেছে যে, জায়েদ তার ছোট ভাইয়ের মতো। অবশ্যই জায়েদ ছোট ভাই। মৌসুমীর সঙ্গে ওই টাইপের কথা হওয়ার কথা না। মৌসুমীর সঙ্গে আমার কথা হয়েছে। সে সরাসরি একটা কথাই বলেছে যে, এ বিতর্কে বলার কিছু নেই।’

    গতকাল রবিবার জায়েদের বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন ওমর সানী। সমিতির মাধ্যমে সুরাহা না হলে জিডি করবেন বলেও জানান সানী। অভিযোগপত্রে ওমর সানী বলেন, ‘সমিতির সদস্য জায়েদ খান গত চার মাস ধরে আমার স্ত্রী মৌসুমীকে হয়রানি ও বিরক্ত করে আসছে। আমার সুখের সংসার ভাঙার জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয় করার চেষ্টা করে আসছে।’

    ওমর সানী আরও লিখেছেন, ‘মুরুব্বি হিসেবে আমি ডিপজল ভাইয়ের কাছে এ বিষয়ে অভিযোগ করেছি। কিন্তু ওই বিষয়ের কোনো সমাধান হয়নি। ডিপজল ভাইয়ের ছেলের বিয়েতে জায়েদ খানের সাথে দেখা হলে এ বিষয়ে সংযত হওয়ার জন্য আমি অনুরোধ করি। এতে সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হঠাৎ করে তার পিস্তল বের করে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। অতএব আমি মনে করি এমন একজন পিস্তলধারী সন্ত্রাসী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য থাকতে পারে না। উল্লেখিত বিষয়ে বিশেষভাবে বিবেচনা-পূর্বক জায়েদ খানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমি বিনীত অনুরোধ করছি।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ