ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আরও কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে খালেদা জিয়াকে

    আরও কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে খালেদা জিয়াকে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আরও কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড।

    সোমবার (১৩ জুন) বিকেলে বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

    তিনি বলেন, আজকে (সোমবার) মেডিক্যাল বোর্ড ম্যাডামের (খালেদা জিয়া) সর্বশেষ অবস্থা এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করেছেন। তারা সিদ্ধান্ত নিয়েছেন যে, উনাকে আরও কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখবেন।

    হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের সভাপতিত্বে মেডিক্যাল বোর্ডের সোমবারের বৈঠকে ১৯ সদস্যের মধ্যে ৭ সদস্য উপস্থিত ছিলেন।

    অধ্যাপক জাহিদ আরও বলেন, ম্যাডামের এনজিওগ্রাম করার পর মেডিক্যাল বোর্ড ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন, সেটা শেষ হবে আগামীকাল (মঙ্গলবার)। ওই দিন বিকেল ৫টায় মেডিক্যাল বোর্ড বসবে। এটা নিয়মিত বৈঠক। চিকিৎসকরা সার্বক্ষণিক মনিটরিং করছেন।

    গত শুক্রবার (১০ জুন) গভীর রাতে গুলশানের বাসা ‘ফিরোজা’য় হঠাৎ বুকের প্রচণ্ড ব্যাথা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর শনিবার দুপুরে খালেদা জিয়ার হৃৎপিন্ডে এনজিওগ্রাম করে একটি ব্লক অপসারণ করে স্টেন্টিং করা (রিং পরানো) হয়।

    বিএনপি চেয়ারপারসনের হৃৎপিন্ডে আরও দুইটি ব্লক রয়েছে বলেও জানিয়েছেন ডা. জাহিদ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ