ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • কোথাও এত ব্যয়বহুল সেতু নেই : ফখরুল

    কোথাও এত ব্যয়বহুল সেতু নেই : ফখরুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পৃথিবীর কোনো দেশে এত ব্যয়বহুল সেতু নেই। ৩০ হাজার কোটি টাকা কোথায় খরচ হয়েছে তা বিএনপি জানতে চায়। পদ্মা সেতুর প্রথম ভিজিবিলিটি রিপোর্ট করে বিএনপি ২০০৪/২০০৫ সালে। সেই সময় ভিজিবিলিটি রিপোর্ট অনুসারে সাড়ে ৮ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়। আর এখন সেতু নির্মাণে খরচ হয়েছে ৩০ হাজার কোটি টাকা। আমরা এই টাকার হিসাব চাই। 

    মঙ্গলবার (১৪ জুন) বিকেল ৩টায় ঠাকুরগাঁও শহরের বিএনপি কার্যালয়ে মহিলা দলের মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, কুমিল্লার নির্বাচনে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। একজন সংসদ সদস্যকে কুমিল্লা থেকে বের করতে না পেরে নিজেদের ব্যর্থতার পরিচয় দিয়েছে নির্বাচন কমিশন। তাহলে বাংলাদেশের ভবিষৎ নির্বাচন কী হবে? প্রথমেই নির্বাচন কমিশন দেখালো তার ক্ষমতা নেই। সেই নির্বাচন কমিশন কীভাবে নির্বাচন পরিচালনা করবে? নিরপেক্ষ সরকার না হলে যে নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা থাকবে না, তা প্রমাণ হয়ে গেছে।

    মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগের জন্য। সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে নেতাদের, বিদেশে বাড়ি-গাড়ি হয়েছে, টাকা পাচার করেছে আওয়ামী লীগ। এই দেশে শতকরা ৪২ শতাংশ মানুষ দরিদ্রসীমার নিচে বসবাস করে। সেখানে এরা উন্নয়নের নামে শুধু চুরি করছে।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা যুবদলের সভাপতি আবুনুর চৌধুরী, মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস ও বিভিন্ন উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ