ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • দেশকে বর্বর অসভ্য রাষ্ট্রে পরিণত করেছে আ. লীগ

    দেশকে বর্বর অসভ্য রাষ্ট্রে পরিণত করেছে আ. লীগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দেশতো এখন কোনো সভ্য গণতান্ত্রিক একটি দেশ না, দেশকে বর্বর, অসভ্য রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ। বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। 

    অর্থমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, তিনি তো অনেক কিছুই করতেছেন। যেগুলোর সাথে আইন, সংবিধান, নৈতিকতার কোনো সংযোগ নেই। তিনি পাচার করা টাকার বৈধতা চেয়েছেন পার্লামেন্টে। তারা টাকা পাচার করছেন আবার তা ফিরিয়ে আনতে আইন তৈরি করছেন। দেশটা লুটপাট করছে আওয়ামী লীগ।

    বুধবার সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি।

    মির্জা ফখরুল বলেন, কুমিল্লার নির্বাচনে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। একজন সংসদ সদস্যকে কুমিল্লা থেকে বের করতে না পেরে নিজের ব্যর্থতার পরিচয় দিয়েছে নির্বাচন কমিশন। তাহলে বাংলাদেশের ভবিষৎ নির্বাচন কি হবে? প্রথমেই নির্বাচন কমিশন দেখালো তার ক্ষমতা নেই, সেই নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন পরিচালনা করবে। এই সরকার নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ধংস করে দিয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ