ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ছয় শিশুর মৃত্যু, আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জিলা স্কুলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত  দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী সমন্বয়ক পরিচয় দিয়ে বীর মুক্তিযোদ্ধার জমি দখল করে স্টল নির্মাণের অভিযোগ বরিশালে পৃথক অভিযানে ১৭৫ পিস ইয়াবাসহ আটক ৩  চরমোনাই রাজারচরে দাঁড়িয়ে আছে সাড়ে ৩শ বছরের ‘অক্সিজেন ব্যাংক’ বাউফলে ছাত্রদল কর্মীদের মদপানের ভিডিও ভাইরাল লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবার ঝুঁকিতে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার
  • ১৯টি সিনেমাকে ১২ কোটি ১৫ লাখ টাকা অনুদান

    ১৯টি সিনেমাকে ১২ কোটি ১৫ লাখ টাকা অনুদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিনেমা নির্মাণের জন্য ২০২১-২২ অর্থবছরের সরকারি অনুদানের তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (১৫ জুন) একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তালিকাটি প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ বছর ১৯টি সিনেমাকে মোট ১২ কোটি ১৫ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। 

    এ বছর অনুদান পাওয়া সিনেমাগুলোর মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক দুটি এবং সাধারণ শাখায় রয়েছে ১৭টি। এবার সর্বোচ্চ ৭৫ লাখ টাকা অনুদান পেয়েছে মাহজাবিন রেজা চৌধুরীর ‘১৯৬৯’; সিনেমাটি পরিচালনা করবেন অমিতাভ রেজা চৌধুরী।

    মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় ৬০ লাখ টাকা অনুদান পাচ্ছে প্রযোজক ও পরিচালক মোহাম্মদ খোরশেদুল আলম খন্দকারের ‘জয় বাংলার ধ্বনি’। একই শাখায় ৬০ লাখ টাকা অনুদানের জন্য নির্বাচিত হয়েছে প্রযোজক ও পরিচালক রফিকুল আনোয়ার রাসেলের ‘একাত্তর করতলে ছিন্নমাথা’।

    এক নজরে অনুদান পাওয়া সিনেমাগুলো:

    মুক্তিযুদ্ধভিত্তিক-

    জয় বাংলার ধ্বনি; প্রযোজক ও পরিচালক মো. খোরশেদুল আলম খন্দকার (খ.ম. খুরশীদ), ৬০ লাখ টাকা। 

    একাত্তর-করতলে ছিন্নমাথা; প্রযোজক ও পরিচালক রফিকুল আনোয়ার (রাসেল), ৬০ লাখ টাকা। 

    সাধারণ শাখা-

    যুদ্ধজীবন; প্রযোজক ও পরিচালক রিফাত মোস্তফা, ৬৫ লাখ টাকা। 

    যাপিত জীবন; প্রযোজক ও পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, ৬০ লাখ টাকা। 

    বনলতা সেন; প্রযোজক ও পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল, ৭০ লাখ টাকা। 

    অতঃপর রোকেয়া; প্রযোজক ও পরিচালক মিস শামীম আখতার, ৬০ লাখ টাকা। 

    ১৯৬৯; প্রযোজক মাহজাবিন রেজা চৌধুরী ও পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, ৭৫ লাখ টাকা। 

    বঙ্গবন্ধুর রেণু; প্রযোজক ও পরিচালক মারুফা আক্তার পপি, ৭০ লাখ টাকা। 

    ডোডো’র গল্প (Story of Dodo); প্রযোজক নাজমুল হক ভুঁইয়া, পরিচালক রেজা ঘটক, ৬০ লাখ টাকা। 

    বকুল কথা; প্রযোজক সঞ্জিত কুমার সরকার, পরিচালক মাসুদ মহিউদ্দিন ও মাহমুদুল হাসান শিকদার, ৭০ লাখ টাকা। 

    আর্জি; প্রযোজক ও পরিচালক কামাল মোহাম্মদ কিবরিয়া, ৬০ লাখ। 

    এইতো জীবন; প্রযোজক ও পরিচালক সৈয়দ আলী হায়দার রিজভী, ৭০ লাখ টাকা। 

    আহারে জীবন; প্রযোজক ও পরিচালক সৈয়দ উদ্দিন আহমেদ ওরফে ছটকু আহমেদ, ৬০ লাখ। 

    অন্তরখোলা; প্রযোজক সারা যাকের, পরিচালক রতন কুমার পাল, ৬০ লাখ টাকা। 

    ভাষার জন্য মমতাজ; প্রযোজক ও পরিচালক সরোয়ার তমিজউদ্দিন, ৬০ লাখ। 

    লাল শাড়ি; প্রযোজক অপু বিশ্বাস, পরিচালক বন্ধন বিশ্বাস, ৬৫ লাখ টাকা। 

    বিচারালয়; প্রযোজক ও পরিচালক শরাফ আহমেদ জীবন, ৬৫ লাখ টাকা। 

    মায়া; প্রযোজক শাকিব খান রানা, পরিচালক হিমেল আশরাফ, ৬৫ লাখ। 

    মুক্তির ছোট গল্প; প্রযোজক মো. দৌলত হোসাইন, পরিচালক মাসউদ যাকারিয়া চৌধুরী ও আব্দুস সামাদ খোকন, ৬০ লাখ টাকা। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ