ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • ইভিএম একটি ছল চাতুরির মেশিন : মান্না

    ইভিএম একটি ছল চাতুরির মেশিন : মান্না
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ইভিএম হচ্ছে একটি ছল-চাতুরির মেশিন। যা আবারো প্রমাণীত হয়েছে। তিনি বলেন, আমাদের সংবিধানে মানবিক ও মৌলিক অধিকার থাকলেও ফ্যাসিবাদ চর্চার বিষয়ও রয়েছে। কাজেই এখন সংবিধান সংস্কার করার সময় এসেছে। 

    আওয়ামী লীগ কখনোও আন্দোলন গড়তে পারেনি, তারা আন্দোলন ভাঙ্গতে পারে। আমরাই সর্বদা আন্দোলন গড়ে তুলেছি রাজপথে। আজ জাতীয় প্রেস ক্লাবে সংবিধান রাষ্ট্র পরিচালনার আইন-কানুন সংস্কার এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    রাষ্ট্র সংস্কার আন্দোলনের মিডিয়া ও প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দিন হোসেনের সভাপতিত্বে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডি নেতা শহীদউদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ বক্তব্য রাখেন। 

    মাহমুদুর রহমান মান্না বলেন, পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রীকে কেন ধন্যবাদ দিতে হবে? এটি জনগণের টাকায় হয়েছে। পদ্মা সেতু আওয়ামী লীগের ট্রাম্প কার্ড। সেতু উদ্বোধনের সময় তিন বাহিনীকে সতর্ক থাকতে বলেছেন শেখ হাসিনা। নাশকতার সম্ভাবনা আছে যদি মনেই করেন, তাহলে ১০ লাখ মানুষের সমাবেশ বাতিল করে ঘওে বসে উদ্বোধন করুন। আসলে আওয়ামী লীগ নিজেরা নাশকতা করে বিরোধীদলকে মামলা দেবে এটিই তাদের উদ্দেশ্য।

    জোনায়েদ সাকি বলেন, শেখ হাসিনা শুধু নিরঙ্কুশ ক্ষমতা চান। আর এই নিরঙ্কুশ ক্ষমতা আজ বাংলাদেশের সার্বভৌমত্বকে বিপদে ফেলেছে, যা ফ্যাসিবাদে রূপ নিয়েছে। উন্নয়নের মডেল টোপ দিয়েছিলেন আইয়ুব খান ও জেনারেল এরশাদ। শেখ হাসিনাও সেই উন্নয়নের টোপ দিচ্ছেন ফ্যাসিবাদী রাষ্ট্র কার্যকরণে। তিনি বলেন, শেখ হাসিনা চাইছেন আগামী নির্বাচনে কে জয়ী হবে, তা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ঘোষণা আসবে, কুমিল্লায় যেটি হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ