ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বিতর্কে নওয়াজউদ্দিন সিদ্দিকী!

    বিতর্কে নওয়াজউদ্দিন সিদ্দিকী!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তারকা শিল্পীদের ব্যক্তিজীবন নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। আর সেই শিল্পী যদি হন নওয়াজউদ্দিন সিদ্দিকি তাহলে তো কথাই নেই। স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদের খবরে নড়েচড়ে বসেছিল বলিপাড়া। আর নিউইয়র্কের হোটেলে এক নারীকর্মীর সঙ্গে নওয়াজের রাত্রিযাপনের ঘটনা রীতিমতো ছিল ‘টক অব দ্য টাউন’। অন্য কেউ নন, সেই বিতর্ক উস্কে দেন অভিনেতা নিজেই। মুম্বাই সংবাদমাধ্যমের খবর।

    নিজের জীবনী ‘অ্যান অর্ডিনারি লাইফ: আ মেময়ার’ এ ব্যক্তিগত জীবন হাটখোলা করে দিয়েছেন এই অভিনেতা। তিনি বলেন, ২০০৬ থেকে ২০১০ সাল আমার জীবনের অন্যতম ভালো সময়। সদ্য পরিচিতি পেতে শুরু করেছি তখন। প্রচুর চলচ্চিত্র উৎসবে যাচ্ছি। তখনই নিউইয়র্কের এক ক্যাফেতে দেখা হয় এক সুন্দরী নারীকর্মীর সঙ্গে। আমাকে চিনতে পারে সে। ‘লাঞ্চবক্স’-এ আমার অভিনয়ের কথাও বলে। সেই হোটেলকর্মীর সঙ্গে এক রাতের সহবাস প্রথম এনে দিয়েছিল সাফল্যের এই মিষ্টি স্বাদ।

    শুধু নিইয়র্কের এই ঘটনা নয়। এছাড়াও তার ‘মিস লাভলি’ সিনেমার সহঅভিনেত্রী নিহারিকা সিংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের কথাও এই বইতেই প্রথমবার প্রকাশ্যে আনেন নওয়াজ। পরে বিতর্ক ক্রমশ বাড়তে থাকায় সেই বইটি বাজার থেকে সরিয়ে নিতে বাধ্য হন অভিনেতা নিজেই।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ