ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন সাক্কু 

    জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন সাক্কু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মামলার প্রস্তুতি নিচ্ছেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৩৪৩ ভোটের ব্যবধানে হেরে যাওয়া বিএনপির সাবেক নেতা মনিরুল হক সাক্কু। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও তিনি অংশগ্রহণ করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সহকারী কবির হোসেন মজুমদার। 

    তিনি বলেন, আমরা বিভিন্ন কেন্দ্রের ফল বিশ্লেষণ করছি। এর মধ্যে কিছু অসঙ্গতি আমাদের চোখে ধরা পড়েছে। আরও কিছু বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইভিএম থেকে প্রিন্ট করা ফলাফলও মিলিয়ে দেখা হবে। এরপর দুই-একদিনের মধ্যে আমরা মামলা করব।
    কবির হোসেন বলেন, মনিরুল হক সাক্কু সাহেব আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। দল নির্বাচনে অংশগ্রহণ করলে আমরা মনোনয়ন চাইব।

    ১৫ জুন অনুষ্ঠিত হয় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত ৫০ হাজার ৩১০ ভোট পেয়ে বিজয়ী হন। স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে পান ৪৯ হাজার ৫৬৭ ভোট। ভোটের দিন কুমিল্লা শিল্পকলা একাডেমিতে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী। ১০১টি কেন্দ্রের ফলাফল ঘোষণার পর কেন্দ্রে তুমুল হট্টগোল শুরু হয়। সেময় পর্যন্ত এগিয়ে ছিলেন মনিরুল হক সাক্কু। তারপর ১০৫টি কেন্দ্রের সমন্বিত ফলাফল ঘোষণা করা হয়। সমন্বিত ফলাফলে ৩৪৩ ভোটের ব্যবধানে নৌকার আরফানুল হক রিফাতকে ৩৪৩ ভোটের ব্যবধান বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ