ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে হকার্স মার্কেটের উদ্বোধন বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা চাপের মুখে ৫ দিনের ছুটি নিয়ে অফিস ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন
  • মায়ের কোল থেকে বন্যার পানিতে ভেসে গেছে শিশু

    মায়ের কোল থেকে বন্যার পানিতে ভেসে গেছে শিশু
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিলেটের বিশ্বনাথে মায়ের কোল থেকে বন্যার পানিতে ভেসে গেছে এক বছরের কন্যাশিশু। 

    ওই শিশু উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল জমশেরপুর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। 

    শুক্রবার বিকেলে রামপাশা ইউনিয়নের রামপাশা বাজারের পশ্চিমের হাওরে নৌকা ডুবলে এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। 

    এ প্রতিবেদন লেখার সময় শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি।

    স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর রাতে মোবাইল ফোনে জানান, প্রায় ২-৩ দিন আগে ওই মেয়েটি অসুস্থ হলে তার মা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বন্যার পানিতে নিমজ্জিত হয়ে যায়। এসময় মেয়ের মা নৌকায় করে বাড়িতে নিয়ে যাওয়ার পথে নৌকা ডুবে গেলে পানির স্রোতে মায়ের হাত থেকে চলে যায়। মেয়েটি এখনো নিখোঁজ রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ