ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কী খেয়ে ফিট থাকেন নোরা ফাতেহি

    কী খেয়ে ফিট থাকেন নোরা ফাতেহি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোরা ফাতেহি, তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় এক নাম। ভারতীয় না হলেও বেশ দাপটের সঙ্গে বলিউডে কাজ করছেন তিনি। নানারকম নাচে পারদর্শী নোরা। তাইতো বিভিন্ন হিন্দি ছবির আইটেম সংয়ে কোমর দোলাতে দেখা গেছে। 

    নোরার নাচে বারবার মুগ্ধ হয়েছেন সবাই। ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেব জয়তে’, ‘স্ত্রী’, ‘বাটলা হাউজ’, ‘স্ট্রিট ডান্সার থ্রি’-র মতো বাণিজ্যিক ছবিতে পর্দায় নিজের ঝলক দেখিয়েছেন তিনি। 

    ফিট দেহ আর চওড়া কোমরের নোরা পর্দায় এলেই অনুরাগীদের মধ্যে তৈরি হয় আলাদা উন্মাদনা। তাকে নিয়ে ভক্তদের মনে জাগে নানা কৌতূহল। নাচের ভঙ্গিই বলে দেয় আসলে ঠিক কতোটা শরীর সচেতন নোরা। কীভাবে নিজেকে এত ফিট রাখেন তিনি? ডায়েটে কেমন খাবার রাখেন? 

    খুব কঠোর ডায়েট মেনে চলেন না এই অভিনেত্রী। ডায়েটের চেয়ে খাবারদাবারে ভারসাম্য রক্ষা করে চলায় বিশ্বাসী তিনি। প্রতিদিনের খাবার তালিকার রাখেন ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন। প্রচুর ফল খান। খাদ্যতালিকায় রাখেন প্রচুর শাক সবজিও। 

    শরীরচর্চার ক্ষেত্রে নোরা সবচেয়ে বেশি প্রাধান্য দেন নাচকে। যেকোনো ধরনের নাচ দেখে তা আয়ত্ত করাই তার লক্ষ্য। হিপহপ, অ্যফ্রো, বেলি ডান্স নোরার পছন্দের নৃত্যশৈলী। নিয়মিত নাচের অনুশীলন করেন বলে আলাদা করে শরীরচর্চা করার প্রয়োজন পড়ে না তার। 

    এত ফিট থাকলেও নোরা কিন্তু নোরা কিন্তু পিৎজা, বার্গার, বিভিন্ন ধরনের মিষ্টি খেতেও ভালবাসেন। নির্দিষ্ট সময়ে এগুলো খেয়েও থাকেন। মূলত এসব প্রিয় খাবার তিনি রাখেন চিট মিলের তালিকায়। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ