ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • এমাসেই দেশে ফিরতে পারেন রওশন এরশাদ

    এমাসেই দেশে ফিরতে পারেন রওশন এরশাদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রায় আট মাস ধরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। বর্তমানে শারীরিক ও মানসিকভাবে অনেকটা সুস্থ এ রাজনীতিবিদ। চলতি মাসেই তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। দেশে ফিরে সক্রিয় হবেন রাজনীতিতেও।

    রওশন এরশাদের ছেলে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রাহগীর আল মাহী সাদ এরশাদ এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ্‌, আম্মার অবস্থা ভালো। খাওয়া-দাওয়া সবকিছু মোটামুটি স্বাভাবিক হচ্ছে। হাঁটা-চলাও মোটামুটি স্বাভাবিক।

    রাহগীর আল মাহী সাদ এরশাদ বলেন, আমরা এই মাসেও দেশে ফিরতে পারি। তবে, কবে সেটা এখনও চূড়ান্ত নয়। আর তা নাহলে আগামী মাসে দেশে ফিরব।

    ‘বিদেশে চিকিৎসাধীন থাকলেও রওশন এরশাদ দেশের রাজনীতি ও বন্যার খোঁজ-খবর রাখছেন’-এমনটা জানিয়ে সাদ এরশাদ বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের বন্যার খবর রাখছেন আম্মা। উনার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ত্রাণও বিতরণ করা হয়েছে এবং হচ্ছে।

    গত বছরের ৫ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হয়। সেখানে তার সঙ্গে আছেন ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ। এর আগে দেশে প্রায় এক মাসের মতো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রওশন এরশাদ।

    জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ময়মনসিংহ ৪ আসনের সংসদ সদস্য। তিনি সংসদে গত দুই মেয়াদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করে আসছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ