ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • ‘সাহস থাকলে সুন্দর ভোটের পরিবেশ তৈরি করুন’

    ‘সাহস থাকলে সুন্দর ভোটের পরিবেশ তৈরি করুন’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর (পীর সাহেব চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন। আপনি প্রায়ই বলে থাকেন অনেক কিছু করেছেন, সাহস থাকলে ভোটের সুন্দর পরিবেশ তৈরি করুন, মানুষ আপনাদের প্রত্যখ্যান করবে।

    এতেই বোঝা যায় আপনারা মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারেননি।  

    সোমবার (২০ জুন) বিকেলে ময়মনসিংহ শহরের ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলনের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    পীর সাহেব চরমোনাই বলেন, ইসলামী আন্দোলনের ১৫ দফার সঙ্গে বাংলাদেশের ৯৫ ভাগ মানুষ একমত, মতামত নিয়ে দেখুন। দেশের ৯২ ভাগ মানুষ মুসলমান। কিন্তু দেশের শিক্ষা সিলেবাস থেকে ধর্মীয় অংশ বাদ দিয়ে জাতিকে কী শেখাবেন? কাদের পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছেন? অবিলম্বে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করুন। দেশের স্বাধীনতার জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়েছে, ইজ্জত দিয়েছে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে জানে বাংলাদেশের জনগণ। ইসলাম রক্ষার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত।  

    তিনি বলেন, আমরা দেখি নৌকাকে বিভিন্ন সময় পানির ওপর ভেসে থাকতে। আবার হঠাৎ নৌকা পানির নিচে ডুবেও যায়। কারণ অনুসন্ধান করে দেখুন, নাস্তিকদের ভারে নৌকা পানির নিচে ডুবে যায়।     

    এ সময় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ইভিএম ভোট জালিয়াতির পদ্ধতি, এটা প্রমাণিত। পৃথিবীর বিভিন্ন দেশে ইভিএম প্রত্যখান হয়েছে। আমরা কোনোভাবেই ইভিএমের মাধ্যমে ভোট চাই না।

    সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের তথ্য বিষয়ক উপদেষ্টা মাওলানা উবায়দুর রহমান খান নদভী।

    এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য মুফতি সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদসহ স্থানীয় ও বিভাগীয় নেতারা।

    এদিকে সমাবেশকে ঘিরে দুপুরের পর থেকেই নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। এতে নগরজুড়ে এক ভিন্ন আবহের সৃষ্টি হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ