ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • বানভাসিদের পাশে দাঁড়াবে বরিশাল মহানগর আওয়ামী লীগ

    বানভাসিদের পাশে দাঁড়াবে বরিশাল মহানগর আওয়ামী লীগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ সিলেটে বন্যা দুর্গতদের সহযোগীতা করার জন্য সকল নেতাকর্মীদের আহবান জানিয়েছেন। এরজন্য একটি একাউন্ট খুলে অর্থ সংগ্রহ করে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করার উদ্যোগ গ্রহণ করেন তিনি। 

    মঙ্গলবার সন্ধ্যায় আগামি ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৩ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে কালীবাড়ী রোডস্থ শহীদ আবদুর রব সেরনিয়াবাত বাসভবনে এক প্রস্তুতি সভায় তিনি একথা বলেন।
    এসময় সিলেটে বন্যা দুর্গতদের সহযোগীতা করায় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে সভায় উপস্থিত নেতৃবৃন্দ তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    সভায় প্রধান অতিথি মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, ধন্যবাদ বা কৃতজ্ঞতা পাবার জন্য নয় বরং জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে দু:খী মানুষের পাশে থাকাই আমার একমাত্র দায়িত্ব ও কর্তব্য। আমার দেখাদেখি আমার অনুসারীরা ও অন্যান্য নেতাকর্মীরা উদ্ভুদ্ব হয়ে বর্নাতদের সহযোগীতা করবে এবং সিলেটে বন্যা দূর্গত মানুষদের সাহায্য সহযোগীতার জন্য সকল নেতাকর্মীদের আহবান জানান। 

    একটি একাউন্ট খুলে অর্থ সংগ্রহ করে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করার উদ্যোগ গ্রহণ করেন। এতে সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ প্রধান অতিথির এরূপ উদ্যোগকে স্বাগত জানিয়ে একমত পোষণ করেন।

    সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসসহ নেতৃবৃন্দ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ