ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • আগাম জামিন পেলেন বিএনপি নেতা আলাল

    আগাম জামিন পেলেন বিএনপি নেতা আলাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিপূর্ণ বক্তব্যের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

    বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।

    ২০২১ সালের ১৩ ডিসেম্বর আলালের বিরুদ্ধে খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী সাইফুল ইসলাম ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলায় আলাল ও বিএনপি নেতা মোসাদ্দিক জায়গীরদারসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়।

    মামলার এজাহারে বলা হয়, ২০২১ সালের ১ অক্টোবর জাতীয়তাবাদী নাগরিক কমিটি আয়োজিত 'বাংলাদেশ ও শহীদ জিয়াউর রহমান' শীর্ষক এক আলোচনা সভায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্ম্পকে কটূক্তিপুর্ণ বক্তব্য দেন। তার এই বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে পারে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ