ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • ফেনসিডিল ব্যবসায়ী নাসিরের যাবজ্জীবন

    ফেনসিডিল ব্যবসায়ী নাসিরের যাবজ্জীবন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে মাদক মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আয়েশা নাসরিন আসামির অনুপস্থিতে বুধবার (২২ জুন) এ রায় ঘোষণা করেন। তাছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা করে আদালত। জরিমানা না দিলে আরও ছয় মাসের কারাদণ্ডও ভোগ করতে হবে তাকে।

    দণ্ডিত নাসির ফকির বরিশাল শহরের কাশিপুর বাঘিয়া এলাকার বাসিন্দা।


    আদালতের পিপি মজিবর রহমান মামলার নথির বরাতে জানান, ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মাদক বিক্রেতা নাসিরের ভাড়া বাসায় ১০০ বোতল ফেনসিডিল পায়। এ সময় নাসির ও তার স্ত্রী শাহনাজ বেগমকে আটক করা হয়।

    এ ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই ইরানুল ইসলাম রাতেই কোতোয়ালি থানায় মামলা করেন। পরে গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল হোসেন দুইজনের বিরুদ্ধে ওই বছর ১৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন।

    রায়ে শাহনাজ বেগমকে খালাস দেওয়া হয়েছে। তিনিও আদালতে উপস্থিত ছিলেন না। দণ্ডিত নাসিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ