ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • সন্ধ্যায় বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া

    সন্ধ্যায় বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাসায় ফিরতে পারেন শুক্রবার (২৪ জুন) সন্ধ্যার পর।

    খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, বিকেলে ম্যাডামের কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা আছে। তারপরে উনাকে বাসায় নিয়ে যাওয়া হবে। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে ম্যাডামকে বাসায় নেওয়া হতে পারে। মূলত করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে, হাসপাতালে যেহেতু অনেক করোনা পেশেন্ট আসছেন, সেসব কারণে ম্যাডামকে বাসায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১০ জুন দিনগত রাত ৩টা ২০ মিনিটে সাবেক এ প্রধানমন্ত্রীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। ওইদিন রাত ২টা ৫৫ মিনিটের দিকে তাকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয়। পরদিন শনিবার দুপুরে জরুরিভিত্তিতে তার এনজিওগ্রাম করা হয়। এতে তার হার্টে বেশ কয়েকটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক ছিল ৯৫ শতাংশ। সেটিতে রিং পরানো হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ