ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • দুর্যোগের সময় এতো আনুষ্ঠানিকতা না করলেও হতো

    দুর্যোগের সময় এতো আনুষ্ঠানিকতা না করলেও হতো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন বর্তমানে সারাদেশে চলমান বন্যা-দুর্যোগের সময় পদ্মা সেতুর উদ্বোধনের আয়োজন এতো বড় না করলেও চলতো। শনিবার (২৫ জুন) সকালে মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের সময় তিনি এ মন্তব্য করেন।

    কাদের সিদ্দিকী বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের আয়োজনে ত্রুটি রয়েছে। এতো টাকা খরচ না করলেও হতো। এ টাকা যদি সিলেট, নেত্রকোণা, হবিগঞ্জের মতো জায়গায় কাজ করতো তাহলে আরও ভালো হতো। আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি সেখানে কাজ করতো আরও ভালো হতো।

    কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, কোনো কাজ থাকলে বাধা থাকবেই। বাধা অতিক্রম করে কাজ করার আনন্দ আছে। আজ এতোকিছুর পরে এই যে পদ্মা সেতু হয়েছে, এতে যেমন আমাদের অহংকার করার কিছু নেই, আবার সমালোচনা করারও কিছু নেই। যারা এর সমালোচনা করেছে তারাও ঠিক করেছে, যারা আশান্বিত হয়েছে তারাও ঠিক আছে বলে আমি মনে করি।

    ‘যারা বিশ্বাস করে নাই পদ্মা হবে তারা আজ সেতু দেখে বিশ্বাস করবে, তাই বলে তাদের মাটির তলে দিয়ে দেওয়ার কোনো মানে হয় না। আমরা কোনকিছুতেই মানুষকে অপমান করার চেষ্টা করি। এটা ঠিক না/মানুষ ভুল করেই। ভুল করলেই পৃথিবীতে থাকার অধিকার হারিয়ে ফেলছে এটা ঠিক না।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ