ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • রাজনীতির বেড়াজালে নুসরাত ফারিয়া

    রাজনীতির বেড়াজালে নুসরাত ফারিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজনৈতিক ঝামেলার কারণে আটকে গেল চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নতুন সিনেমার শুটিং। তবে ঘটনা এপারের নয়, ওপার বাংলার। কলকাতার ‘বিবাহ অভিযান-২’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল এই অভিনেত্রী। আগামী কোরবানির ঈদ সেখানেই কাটানোর কথা ছিল। কয়েক দিন আগে দেশের সংবাদমাধ্যমকে এ কথা জানান ফারিয়া। 

    তবে রাজনৈতিক কারণে সেই সিনেমার শুটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

    খবরে বলা হয়, সিনেমাটির শুটিং পিছিয়ে যাওয়ার নেপথ্যে আছে রাজনৈতিক খেলা। সিনেমার প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তির কাহিনিকারও অন্যতম অভিনেতা রুদ্রনীল ঘোষ। তার কারণেই নাকি জটিলতা তৈরি হয়েছে।

    রুদ্রনীল বলেন, ‘প্রযোজনা সংস্থা জানিয়েছে, কোনো একটি বিশেষ কারণে আপাতত সিনেমার শুটিং পিছিয়ে দেওয়া হচ্ছে।’

    এসভিএফ প্রযোজিত এবারের সিনেমাটি পরিচালনা করার কথা রয়েছে সায়ন্তন ঘোষালের। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘বিবাহ অভিযান’ সিনেমার সিক্যুয়েল এটি। এ সিনেমার প্রথম পার্টে অভিনয় করেছিলেন ফারিয়া। আর দ্বিতীয় পার্টেও থাকছেন তিনি। তবে এবারের কিস্তি নির্মাণ করছেন সায়ন্তন ঘোষাল।

    এদিকে, ঈদের টিভি নাটকেও দেখা যাবে নুসরাত ফারিয়াকে। অভিনয় করেছেন ‘আইকনম্যান’ শিরোনামের একটি নাটকে। আর মুক্তির অপেক্ষায় আছে ‘অপারেশন সুন্দরবন’, ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘পাতালঘর’সহ একাধিক সিনেমা। কাজ করেছেন কলকাতায় ‘রকস্টার’ সিনেমাতেও।

    উল্লেখ্য, বিবাহ অভিযান প্রথম কিস্তিতে অভিনয় করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, অঙ্কুশ হাজরা, সোহিনী সরকার, নুসরাত ফারিয়া, প্রিয়াঙ্কা সরকার প্রমুখ। প্রথম কিস্তি পরিচালনা করেছিলেন বিরসা দাশগুপ্ত।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ