ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • বিএনপি নেতা আলাল করোনা আক্রান্ত

    বিএনপি নেতা আলাল করোনা আক্রান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল করোনোভাইরাসে (কোভিড-১৯)  আক্রান্ত হয়েছেন। তিনি রাজধানীর বনানীর বাসায় থেকে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন আলালের ঘনিষ্ঠ যুবদলের সাবেক নেতা জাহাঙ্গীর হাওলাদার। 

    তিনি জানান, মঙ্গলবার সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাইয়ের করোনা পরীক্ষা করতে দেওয়া হলে আজ পজিটিভ রিপোর্ট আসে। তার জ্বর, শরীর ব্যথা, ঠাণ্ডা ও হালকা কাশি রয়েছে। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

    গত বছর ভারতের একটি হাসপাতালে কিডনির টিউমার অস্ত্রোপচার হয় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের। নিয়মিত মেডিকেল চেকআপের জন্য গত ১২ জুন চিকিৎসার জন্য ভারতে যেতে চাইলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আলালকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। পরে আলালকে বিদেশ গমনে বাধা না দেওয়ার জন্য সরকার ও ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট। 

    গত রবিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশ গমনে বাধা সৃষ্টি করাকে কেন অবৈধ এবং সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ